খারাপ সময়েও ভালো থাকার চেষ্টা , আমার অবসরের দিন গুলো
এ কটা সময় অনেক ডায়রী লিখতাম । নিজের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই বলা হতো ডায়রীর কাছেই । প্রেমিকা , বন্ধু , সহপাঠি যাই বলিনা কেন সব কিছুই ছিলো এই ডায়রী । প্রতি বছরের প্রথম দিনেই নতুন একজন কে ঘরে তুলি । শুরু হয় আমার নতুন প্রেম , নতুন সংসার । ইদানীং আর তা হয় না । যান্ত্রিক জীবন , ব্যস্ততা , হাতাশা , জীবনের পিছে ছুটতে গিয়ে কেমন জানি হয়ে গেছি । এখন যাই লিখি তা হলো, ফেইসবুকের পাতায় , বিভিন্ন ব্লগ ,টুইটার ,এই মিলিয়ে কেটে যায় আমার দিন , আমার সময় । এখনো মাঝে মাঝে ইচ্ছে করে একদিন একটা নতুন ডায়রী নিয়ে বসবো । কি রাত, কি দিন , সব পার হয়ে যাবে , কিন্তু আমার লেখা থামবে না । অনেক লিখবো । এ পাতা ও পাতা , সব সাদার উপর আমি কালো কালির দাগ দিবো । কিন্তু হয়ে উঠে না । এই বছরের প্রথম থেকেই চিন্তা করছি , আবার শুরু করবো , কিন্তু অর্থ নেই , থাকলে সময় নেই । এই ভাবে আর কেনা হলো না আমার নতুন প্রেমিকাকে । তাই চিন্তা করলাম এখন আর এই বাড়ি ওই বাড়ি না ঘুরে , ওহ বাড়ি ? বাড়ি বলতে এই খানে ওয়েব সাইট গুলোকে বুঝানো হয়েছে । নিজের ব্লগেই লিখবো , আর যেখানে এইকটা ক্যাটাগরি থাকবে ডায়রী নামে । যেথায় আমি হার...
Comments
Post a Comment